২৭ জানুয়ারির পর বিরতি, ১০ ও ১৩ ফেব্রুয়ারিতে ফিরছে নারী ফুটবল লিগ।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণের কারণে ২৭ জানুয়ারির পর নারী ফুটবল লিগ সাময়িকভাবে বন্ধ থাকছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লিগের সূচিতে এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
বাফুফের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নেপালে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় দল। এ প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে দলটি ২৮ জানুয়ারি নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
এ কারণে নারী ফুটবল লিগের খেলা ২৭ জানুয়ারির পর বন্ধ থাকবে। সংশোধিত সূচি অনুযায়ী, লিগের ১০ম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি এবং ১১তম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। তবে লিগের অন্যান্য ম্যাচ পূর্বঘোষিত সূচি অনুযায়ীই আয়োজন করা হবে।
বাফুফে জানিয়েছে, জাতীয় দলের আন্তর্জাতিক দায়িত্ব ও খেলোয়াড়দের স্বার্থ বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আপনার মতামত লিখুন
Array