বাংলাদেশি কোচদের জন্য বড় সুযোগ ঘোষণা করল বিসিবি

০১ সেপ্টেম্বর ২০২৫|সোমবার
বাংলাদেশি কোচদের জন্য নিয়ে এলো বড় সুখবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের মাটিতেই শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যাটিং প্রোগ্রাম এবং দীর্ঘ ১৬ বছর পর লেভেল-থ্রি কোচিং কোর্স।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির পরিচালনা পরিষদের সভা শেষে এ ঘোষণা দেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
তিনি জানান, “একটা আন্তর্জাতিক মানের তিন দিনের ব্যাটিং প্রোগ্রাম আয়োজন করা হবে, যেখানে দেশের বিভিন্ন পর্যায়ের কোচরা অংশ নেবেন। ব্যাটিংয়ের স্কিল ডেভেলপমেন্টে এ ধরনের আয়োজন বাংলাদেশে আগে দেখা যায়নি। আমরা সত্যিই রোমাঞ্চিত।”
তিন দিনের ব্যাটিং প্রোগ্রাম
জুনিয়র থেকে এলিট স্তর—সব ধরনের কোচদের নিয়ে হবে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
লেভেল-থ্রি কোচিং কোর্স
২০০৯ সালের পর এবারই প্রথমবার বিসিবির নিজস্ব উদ্যোগে লেভেল-থ্রি কোচিং কোর্স আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ কোচিং এডুকেটর অ্যাশলে রস এ কোর্স পরিচালনা করবেন। তার সঙ্গে থাকবেন আরও একজন বিশেষজ্ঞ।
অ্যাশলে রস দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স কাঠামোয় কাজ করেছেন। তিনি কোচিং ক্যারিয়ারে প্লেয়ার ডেভেলপমেন্ট ও কোচদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছেন। বর্তমানে তিনি তরুণ ও উদীয়মান কোচদের নিয়ে কাজ করছেন।
কেন গুরুত্বপূর্ণ?
কোচদের আধুনিক ক্রিকেট জ্ঞান অর্জনের সুযোগ।
আন্তর্জাতিক মানের শিক্ষকদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ।
দেশের কোচিং কাঠামো শক্তিশালী করার বড় পদক্ষেপ।



আপনার মতামত লিখুন
Array