রাজশাহীতে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে গোল উৎসব

১৭ আগস্ট ২০২৫|রবিবার
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (JFA) এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (BFF) আয়োজনে রাজশাহীতে চলছে ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫’। আজ রবিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো দুটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, যেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও স্বাগতিক রাজশাহী জেলা প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিলো।
ম্যাচ-১: চাঁপাইনবাবগঞ্জ জেলা ৬–০ নওগাঁ জেলা
দিনের প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা নওগাঁকে একেবারেই কোনো সুযোগ দেয়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও গোলের দেখা পায় কেবল চাঁপাইনবাবগঞ্জ।
১৭তম মিনিটে প্রথম গোল করেন মনিরা।
২৮তম মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন সোমা।
বিরতির আগে ৩০ মিনিটে সুজ্জিতার গোলে ব্যবধান ৩–০ করে ফেলে চাঁপাইনবাবগঞ্জ।
বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে আবারও গোল করেন মনিরা।
দ্বিতীয়ার্ধে ৪৯ ও ৬৮ মিনিটে আরও দুটি গোল করেন সুজ্জিতা।
সুজ্জিতার হ্যাটট্রিক ও মনিরার জোড়া গোলে নওগাঁর বিপক্ষে ৬–০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁপাইনবাবগঞ্জ।
ম্যাচ-২: রাজশাহী জেলা ৭–১ জয়পুরহাট জেলা
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠের খেলায় আধিপত্য বিস্তার করে স্বাগতিক রাজশাহী জেলা। তবে গোল উৎসবের মাঝেও জয়পুরহাট একবার গোল পায়।
মিথিলা হ্যাটট্রিক করেছেন ৭’, ২২’, ৪৩’ মিনিটে
নীলা জোড়া গোলসহ হ্যাটট্রিক করেন ২৩’, ২৬’, ৪৯’মিনিটে
ইমতিয়া খাতুন ৬১’ মিনিটে একটি গোল করেন
১৫ তম মিনিটে জয়পুরহাটের পক্ষে একমাত্র গোল করেন দিনা।
জয়পুরহাট ম্যাচে লড়াই করার চেষ্টা করলেও রাজশাহীর শক্তিশালী আক্রমণভাগের সামনে দাঁড়াতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় রাজশাহী জেলা ৭–১ জয়পুরহাট জেলা।



আপনার মতামত লিখুন
Array