রংপুরে অনুষ্ঠিত JFA অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম–২০২৬ এর ফাইনালে স্বাগতিক রংপুর জেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধা জেলা দল।
বৃহস্পতিবার (২২ মে ২০২৬) রংপুর জেলার পালিচড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের নির্ধারিত সময়ের ৫৬তম মিনিটে গাইবান্ধার হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন সোনালী খাতুন। তার এই গুরুত্বপূর্ণ গোলেই শিরোপা নিশ্চিত করে গাইবান্ধা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এড. রেজেকা সুলতানা ফেন্সি, মাননীয় সদস্য, সংরক্ষিত মহিলা আসন, রংপুর এবং মনজুর আহমেদ আজাদ, সভাপতি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, রংপুর।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ৮:৫৫ অপরাহ্ণ