রাজশাহীকে উড়িয়ে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ১১:২৬ অপরাহ্ণ

 ১৯ আগস্ট ২০২৫|মঙ্গলবার

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) এর পৃষ্ঠপোষকতায় রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫’। মঙ্গলবার টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিক রাজশাহী জেলাকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা।

ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ মেয়েরা রাজশাহীকে ৮–০ ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয়। শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া দাপট দেখিয়েছে বিজয়ী দল।

ম্যাচে যারা গোল করেন–

৪ মিনিট – সোমা পারভিন চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নেন, ১৯ মিনিট – সুজ্জিতা ব্যবধান দ্বিগুণ করেন, ৪৭ মিনিট – আফরিন বিরতির পর গোল করে করেন, ৫২ মিনিট – মনিরা ব্যবধান বাড়ান ৪–০ তে,৫৮ মিনিট – আবারও সোমা পারভিন গোল করেন,৬৫ মিনিট – হ্যাটট্রিক পূর্ণ করেন সোমা পারভিন, 68 মিনিট দ্বিতীয়বারের মতো গোল করেন মনিরা, ৭০ মিনিট – চতুর্থবারের মতো জালে বল জড়িয়ে সোমা পারভিন নিশ্চিত করেন দলের বড় জয় ৮–০

চার গোল করে দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচের নক্ষত্র ছিলেন সোমা পারভিন। তার পাশাপাশি মনিরা জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন
জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা মো. জাহাঙ্গীর হোসেন
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন
বাফুফের প্রতিনিধি নজরুল ইসলাম।

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন