মেয়েদের নিয়ে বড় স্বপ্ন কোচ বাটলারের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ৮:১৩ অপরাহ্ণ

১১ আগস্ট ২০২৫|সোমবার

 

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব শেষে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় হারেও ভাগ্য সহায় হয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শীর্ষ তিনে থেকে মূল পর্ব নিশ্চিত করে আফাইদা খন্দকারের দল।

সোমবার লাওস থেকে ঢাকায় ফেরার পর কোচ পিটার বাটলার জানান, তার মূল লক্ষ্য সিনিয়র দলকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০-এর নিচে নিয়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশ নারী দলের র‌্যাঙ্কিং ১০৪, যা জুলাইয়ে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার পর ২৪ ধাপ এগিয়েছে।

 

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আক্রমণাত্মক কৌশল নিয়ে সমালোচনার জবাবে বাটলার বলেন—

 

“আমরা রক্ষণে নেমে গিয়ে গোল আগলে রাখতে পারতাম, কিন্তু আমি সে পথে হাঁটি না। আমাদের খেলার ধরন নিয়ে আমি গর্বিত।”

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন