১০ আগস্ট ২০২৫|রবিবার
এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নিতে ম্যাচে অন্তত ড্র প্রয়োজন লাল-সবুজের মেয়েদের।
ম্যাচের ১৫ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। তবে মাত্র চার মিনিট পর, ১৯ মিনিটে কোরিয়ার লি হায়েইন গোল করে সমতা ফেরান। প্রথমার্ধে এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বাংলাদেশ যদি এই সমতা ধরে রাখতে পারে, তবে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখাবে তারা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৪:১৫ অপরাহ্ণ