গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে রংপুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৪৯ অপরাহ্ণ

রাজশাহীতে চলমান জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫-এর এ গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আজ। গ্রুপের শেষ ম্যাচে রংপুর জেলা ২-০ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। এই জয়ে অপরাজিত থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় রংপুর।

অন্যদিকে, ২ ম্যাচে জয় পাওয়া ময়মনসিংহ জেলা ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে।

এ গ্রুপে অংশ নেয় চারটি জেলা দল— রংপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি ও স্বাগতিক রাজশাহী।

রংপুরের দুর্দান্ত গোল ঝড়

গ্রুপ পর্বে রংপুর মোট তিন ম্যাচে করেছে ১৮ গোল, হজম করেনি একটি গোলও।

প্রথম ম্যাচে ৬-০ গোলে হারায় স্বাগতিক রাজশাহীকে।

দ্বিতীয় ম্যাচে ১১-০ গোলে উড়িয়ে দেয় খাগড়াছড়িকে।

শেষ ম্যাচে ২-০ ব্যবধানে পরাজিত করে শক্তিশালী ময়মনসিংহকে।

আজকের ম্যাচে রংপুরের হয়ে গোল করেন সাগরিকা (২৩ মিনিট) ও স্মৃতি (৪১ মিনিট)।

রাজশাহীর বিদায় ম্যাচে নিলার হ্যাটট্রিক

দিনের প্রথম ম্যাচে রাজশাহী জেলা ৪-০ গোলে জয় পেয়েছে খাগড়াছড়ির বিপক্ষে। রাজশাহীর হয়ে নিলা হ্যাটট্রিক করেন—১৯, ২৫ ও ৬৪ মিনিটে। অপর গোলটি করেন সাদিয়া (৩৬ মিনিট)। তবে এই জয় সত্ত্বেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে রাজশাহীকে।

,বি গ্রুপের লড়াই বাকি

এদিকে বি গ্রুপের খেলা এখনো শেষ হয়নি। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষে নির্ধারণ হবে বি গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে।

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন