ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দিলেন ফাহামেদুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫০ অপরাহ্ণ

২ সেপ্টেম্বর ২০২৫|মঙ্গলবার

 

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ভিয়েতনামে পৌঁছেছেন প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। ইতালি থেকে সরাসরি হ্যানয়ে আসা এই ফরোয়ার্ডকে বিমানবন্দরে স্বাগত জানান দলের ম্যানেজার শাহীন হাসান।

আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিন পৌঁছানোয় অনুশীলনের সুযোগ পাননি ফাহামেদুল। এজন্য কোচ সাঈদ নওশাদ আল হাসান টিটু জানিয়েছেন, প্রথম ম্যাচের পরিকল্পনায় তাকে রাখা হয়নি।

ফাহামেদুল সম্প্রতি ইতালিতে ক্লাব পরিবর্তনের কারণে প্রস্তুতি ম্যাচগুলোতেও অংশ নিতে পারেননি।

বাংলাদেশ দল এবারের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে খেলছে। প্রতিপক্ষ ভিয়েতনাম ছাড়াও রয়েছে ইয়েমেন ও সিঙ্গাপুর। লাল-সবুজের দ্বিতীয় ম্যাচ ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে, আর শেষ গ্রুপ ম্যাচ ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে।

এশিয়ার ৪৪টি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল জায়গা পাবে ২০২৬ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে।

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন