২৩ আগস্ট ২০২৫
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) এর পৃষ্ঠপোষকতায় রংপুর ভেনুতে শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে কুড়িগ্রাম জেলাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক রংপুর জেলা দল।
রংপুরের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সাগরিকা। একাই করেছেন সাত গোল (৪’, ৭’, ১১’, ১৫’, ৪৭’, ৫২’, ৫৪’ মিনিটে)। এছাড়া আনিন্দিতা একটি গোল করেন (৪০’ মিনিটে)। ফলে বড় জয় নিয়ে আসর শুরু করলো রংপুর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পরিমল কুমার সরকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, সহ-সভাপতি শামীম খান মিসকিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি নজরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার জয়নব বিবি রিতা।
রংপুর জোনে মোট আটটি জেলা দল অংশ নিচ্ছে—রংপুর, গাইবান্ধা, বগুড়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট।
দিনের দ্বিতীয় খেলায় পঞ্চগড় জেলা ২-০ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলাকে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৬:৩৭ পূর্বাহ্ণ