কুন্দের সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ১২:৩২ অপরাহ্ণ

১৭ আগস্ট ২০২৫

 

 

বার্সেলোনা তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার জুলস কুন্দের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে। ২৬ বছর বয়সী ফরাসি খেলোয়াড় এখন ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবেই থাকবেন।

সেভিয়া থেকে যোগ দেওয়ার সময় কুন্দেকে প্রথমে সেন্টারব্যাক হিসেবে খেলানো হলেও পরে রাইটব্যাক পজিশনে নামানো হয়। সেই জায়গায় তার অসাধারণ পারফরম্যান্সের কারণে এখন তিনি কোচ হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দ।

গত দুই মৌসুমে কুন্দে ধারাবাহিকভাবে খেলেছেন ৮৬টি ম্যাচ, যা দলের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। তার এই স্থিতিশীলতা এবং পারফরম্যান্স বার্সার জন্য অপরিসীম গুরুত্ব বহন করছে।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি তাকে দলে আনার চেষ্টা করলেও কুন্দের নতুন চুক্তি সব সম্ভাবনা বন্ধ করে দিয়েছে।

চুক্তি নিয়ে কুন্দে বলেছেন:
“বার্সেলোনায় আমি খুবই খুশি। এখানে দলে আমি প্রশান্তি পাই এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা আমাকে অনুপ্রাণিত করে। প্রতি মৌসুমেই আমরা সব শিরোপার জন্য লড়াই করি। দল ছাড়ার কোনো ইচ্ছা নেই আমার।”

  1. সম্পাদক : মো মিলন মিয়া , নির্বাহী সম্পাদক : খায়রুজ্জামান খান। কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন