বাংলাদেশের নারী ফুটবলে যুক্ত হলো আন্তর্জাতিক মাত্রা। বাংলাদেশ নারী ফুটবল লিগ ২০২৫–এ প্রথমবারের মতো অংশ নিচ্ছেন নেপালের দুই নারী ফুটবলার। তারা খেলবেন ঐতিহ্যবাহী ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে।
নেপালের এই দুই ফুটবলার হলেন—
পুজা রানা, ডিফেন্ডার এবং শমিসা, মিডফিল্ডার। অভিজ্ঞ ও টেকনিক্যাল এই দুই খেলোয়াড়ের অন্তর্ভুক্তিতে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়ন ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত ফুটবল বিশ্লেষকদের।
আজ পর্দা উঠছে বাংলাদেশ নারী ফুটবল লিগের
আজ থেকেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ নারী ফুটবল লিগ ২০২৫। দেশের শীর্ষ নারী ফুটবল প্রতিযোগিতায় এবার মোট ১১টি ক্লাব অংশ নিচ্ছে, যা লিগের প্রতিযোগিতামূলক মানকে আরও বাড়িয়ে তুলবে।
সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর ঐতিহ্যবাহী
বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুরে।
আজকের ম্যাচ সূচি
প্রথম ম্যাচ
সময়: বিকাল ৩:০০টা
বাংলাদেশ পুলিশ FC বনাম বাংলাদেশ আর্মি
দ্বিতীয় ম্যাচ
সময়: বিকাল ৫:৪৫টা
নাসরিন স্পোর্টস একাডেমি বনাম BKSP