০৪ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ সফল ক্যারিয়ারের পর ধীরে ধীরে বিদায়ের পথে হাঁটছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হতে যাচ্ছে তার ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক লড়াই।
৩৮ বছর বয়সী মেসি জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯৩ ম্যাচে ১১২ গোল। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক—সব শিরোপাই জেতা হয়ে গেছে তার। তাই অনেকের মতে, আর্জেন্টাইন ফুটবলের এই ক্ষুদে জাদুকরের আর প্রমাণ করার কিছুই বাকি নেই।
যদিও ম্যাচটি নিয়মরক্ষার, তবে সমর্থকদের কাছে এটি এক আবেগঘন মুহূর্ত। পরিবারের উপস্থিতিতে শেষবারের মতো আকাশী-নীল জার্সিতে মাঠে নামবেন মেসি। বাড়তি চাহিদার কারণে শেষ মুহূর্তে বাড়ানো হয়েছে টিকিটের দামও।
তবে সাবেক সতীর্থ ও ভক্তরা চাইছেন, মেসি যেন এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নেন। কারণ, তাদের বিশ্বাস—এই জাদুকরের পায়ে এখনও অনেক ফুটবল বাকি আছে।